১ জুন, ২০২৪

বদলগাছীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস‍্য!

বদলগাছীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস‍্য!

নওগাঁ জেলার বদলগাছীতে  আম গাছের ডালের সাথে  এছাহাক(৬৫) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া  অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।  বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস‍্য যেন কাটছে না।হত‍্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।  মৃত এছাহাক(৬৫) বদলগাছীর সদর ইউপির পিন্ডিরা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে বলে জানা যায়।

শনিবার (১জুন) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাত আনুঃ ১০টায় রাতের খাবার খাবার খেয়ে ইসাহাক আলী ও তার স্ত্রী শয়ন কক্ষে  ঘুমাতে যায়। ধারনা করা হচ্ছে ঘুমানোর পরে রাত ১১টার পর শনিবার ভোর রাতের মধ‍্যে কোন এক সময় ঘটনাটি ঘটেছে।

শনিবার ভোর আনুঃ ৬টায় তার ছেলের বউ পার্শ্ববর্তী জাইদুলের আম বাগানে ইসাহাক আলী(৬৫)কে আম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

খবরপেয়ে থানা পুলিশের এস আই মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন‍্য থানায় নিয়ে আসেন এবং পরবর্তীতে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়।

স্থানীয় গ্রামবাসী বলেন,ইছাহাক আলী(৬৫) দীর্ঘদিন ধরে অসুখে ভূগছিলেন। এ নিয়ে প্রায়ই পরিবারের সাথে কথা কাটাকাটি হোতো। পরিবারের সাথে অভিমান করেও মরতে পারে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহবুবুর রহমান পিপিএম (সেবা) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে গতকাল শুক্রবার রাত ১১টা ভোর ৫টার মধ‍্যে ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। সুরুতহাল রিপোর্ট করে নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন‍্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার সত‍্যতা জানা যাবে। এ ব‍্যপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা করা হয়েছে।