৩০ মে, ২০২৪

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার  

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার  

জামালপুরের ইসলামপুর ধর্মকুড়া বাজারস্হ পৌরসভা মার্কেটে আয়শা মেডিকেল হল এর সম্মুখে (২৮ মে) ভোর বেলা কে বা কাহারা লোক চক্ষুর আড়ালে ফেলে যাওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ।

জানা গেছে, জামালপুরের ইসলামপুর আয়শা মেডিকেল হল এর সম্মুখে কে বা কাহারা মৃত ব্যক্তিকে কাফন পড়িয়ে আয়শা মেডিকেল হল এর সম্মুখে ফেলে চলে যায়। ইসলামপুর থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য  মর্গে প্রেরন করেন।  পুলিশ  জানান ময়নাতদন্তের রিপোর্ট পেলে  মৃত্যুর কারণ জানা যাবে।