২৯ এপ্রিল, ২০২৪

২ মে পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের কিছু জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।