১৭ এপ্রিল, ২০২৪

রাজধানীতে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

যমুনা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে রাজধানীর কারওয়ান বাজারের কাছের রেললাইনে। 

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে উল্টো দিক থেকে আসা ট্রেনও আটকে থাকে। সকাল ১০টার দিকে লাইনচ্যুত বগি ছাড়াই ট্রেনটি চলা শুরু করে। 

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, যমুনা ট্রেনের কয়েকটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়ে যায়।

এতে রেল চলাচলে বিঘ্ন ঘটে কিছু সময়। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। 

ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেল ক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে।

তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।