১৫ এপ্রিল, ২০২৪

মধ্যপ্রাচ্যে বেড়েছে ফ্লাইট সমস্যা; উদ্বিগ্ন বিমানসংস্থাগুলো

মধ্যপ্রাচ্যে বেড়েছে ফ্লাইট সমস্যা; উদ্বিগ্ন বিমানসংস্থাগুলো

হামলার পর মধ্যপ্রাচ্যে ফ্লাইট সমস্যায় ভূগছে এশিয়ার দেশগুলো। ইসরায়েলে ইরানের হামলার পর বিমান চলাচলের রুটগুলো পরিবর্তন করতে হয়েছে বেশ কয়েটি বিমান সংস্থাগুলোর।
এতে করে বেশ ভোগান্তি ও দুশ্চিন্তায় পড়েছে যাত্রী ও বিমান মালিকরা । সূত্র- রয়টার্স। 

৩০০টির বেশি ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলায় চালিয়েছে ইরান। তবে ইসায়েল ও মিত্র দেশ যুক্তরাষ্ট্রের দাবি আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সকল ক্ষেপনাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে। এ হামলার ফলে বিমান শিল্পে নানারকম বিশৃঙ্খলা
দেখা দিয়েছে। 

বিমান সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, কান্তাস, জামার্নির লুফথানসা,ইউনাইটেড ইয়ারলাইনস ও এয়ারইন্ডিয়াসহ অন্তত ১০ থেকে ১৫ টি এয়ারলাইনসকে গত দুইদিনে ফ্লাইট বাতিল বা পুনরায় চালু করতে হয়েছে। 
২০০১ সালের পর থেকে আকাশ পথে আমাদের এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। তারা বলছেন-  এ সমস্যা আরও কয়েকদিন থাকতে পারে বলে ধারনা করা যাচ্ছে। কারন ইরানের হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে 
তেমন কোনো বার্তা পাওয়া যায় নি। তবে এরইমধ্যে ইরান পাল্টা আক্রমনের প্রতিরোধ প্রস্তুতি গ্রহণ করেছে। এ কারণেই মধ্যপ্রাচ্যের সঙ্গে এশিয়ার ফ্লাইটগুলো বাধাগ্রস্থ হচ্ছে। 

কাতার, এমিরাইট এয়ারলাইনস সহ বেশ কয়েকটি ইয়ারলাইনস বলছে চলমান গাজা ও ইউক্রেন হামলা চললে তাদের ফ্লাইটে কোনো প্রভাব পড়ে নি। আশা করা যাচ্ছে চলমান হামলার কারণেও ফ্লাইটে কোনো প্রভাব পড়বে না। 
ধারনা করা হচ্ছে ২-৩ দিনের মধ্যে মধ্যপ্রাচ্য সহ সকল দেশে ফ্লাইট পুনরায় চালু হবে।