২৪ এপ্রিল, ২০২৩

তমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার

তমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার
নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিম কুল এলাবার মোঃ নুরুল আবসারের বাড়ির পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তুমব্রু বিওপির ৩৪-বিজিবির সদস্যরা স্বর্ণের বারগুলো জব্দ করে। জব্দ হওয়া স্বর্ণের ওজন ২২৮.০৮ ভরি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। ৩৪-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সাইফুল ইসলাম জানান, চোরাকারবারীরা অবৈধভাবে স্বর্ণের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনছে বলে খবর আসে। পরে তুমব্রু এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।