২৯ ফেব্রুয়ারি, ২০২৪

ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ও কারাদণ্ড

ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ও কারাদণ্ড

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত পৃথক দুটি অভিযান পরিচালনা করে নিউ রূপালী হোটেল ও এক জমির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন।

বৃহস্পতিবার উপজেলার হাটিকুমরুল রোডের নিউ রূপালী হোটেলকে লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেছেন এবং বুধবার বিকেলে বিনায়েকপুর গ্রামের মাঠে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে বাবলু সরকার নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিনায়েকপুর গ্রামের মাঠে সরকারি অনুমতি না নিয়ে কৃষি জমিতে পুকুর খননের জন্য জমির মালিক বাবলু সরকারকে উপরোক্ত সাজা প্রদান করা হয়েছে।

পাশাপাশি হাটিকুমরুল নিউ রূপালী হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।