২৫ ফেব্রুয়ারি, ২০২৪

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৫০ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০ টি আসনের ৫০জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার সংরক্ষিত ৫০টি আসনের একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।

 আগামী ১৪ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এই নির্বাচনের ভোটার জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে কখনো ভোট হতে দেখা যায়নি।