২৪ ফেব্রুয়ারি, ২০২৪

উল্লাপাড়ায় নারী চোর চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

উল্লাপাড়া পৌর শহরের ব্যাংক এবং বিভিন্ন হাট বাজারে দীর্ঘদিন ধরে টাকা চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতা বুলবুলি সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

এসময় চুরি হওয়া নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বুলবুলি খাতুন (৪৫), রূপালি খাতুন (৪০),মোর্শেদা খাতুন (৩০), রুপালি খাতুন (২৫), রাবেয়া খাতুন (২১),শাবনুর (২০),আনোয়ার খাতুন (২০),আঞ্জু খাতুন (৩৫),নাসিমা খাতুন (২৭), রিতা খাতুন (১৪)।

শনিবার উল্লাপাড়া মডেল থানায় অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, ১৯ ফেব্রুয়ারী উল্লাপাড়া ইসলামি ব্যাংক থেকে অভিনব কৌশলে এক গ্রাহকের ১ লাখ ২২ হাজার টাকা চুরি করে নেয় এই চক্রটি।

পরে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তার নেতৃত্বে  উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা কাজ শুরু করে ।

চারদিনের বিশেষ অভিযানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের মুল হোতাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।