১১ ফেব্রুয়ারি, ২০২৪

আগুনে ঘরবাড়ী পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১৯ পরিবার

নওগাঁর বদলগাছীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু বাড়ীঘর নয় বাড়ীতে থাকা গরু,ছাগলও পুড়ে গেছে ভয়াবহ আগুনে।

 এছাড়াও আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ থেকে ১২টি পরিবার। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারী ) দুপুর ২ টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের আদিবাসী পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বদলগাছী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আড়াই ঘন্টা কাজ করেছি।

সন্ধা রানী বলেন, হামরি ধান লাগাতে গেছিনো। আগুন লাগার পর হামাগোরে যায়ে কৈ যে তোদের বাড়ীতে আগুন লাগছে। আইসা দেখি সব শ‍্যাষ। কিচ্ছু নাই। চাল,ডাউল, কাপর গরু সব শ‍্যাষ। সব হারিয়ে পরিচিত জনকে জরিয়ে ধরে কান্না করে বলতে থাকে হামরা খামুকি থাকমু কুতি।

ক্ষতিগ্রম্ত বিমল চন্দ্র বলেন, আমার বাড়িতে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনে আমারসহ আরও ১৯ টি পরিবারের ঘর পুড়ে যায়। আমরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মো শাহীনুর ইসলাম বলেন, আগুনে যাদের ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। কোনো ঘর থেকেই কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, খাতা কলম, টাকা-পয়সা স্বর্ণলোকার,টিন খাবার সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি গবাদি পশু পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে।

ফেরদৌস নামে আরেকজন বলেন, আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে এই পরিবারগুলোর প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভানোর সময় বাড়ীতে থাকা ৭টি গ‍্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সময় লাগে।

সহকারী কমিশনার (ভূমি) মোছা: আতিয়া খাতুন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। সেখানে ১৯ টি পরিবারের ঘরবাড়ী সব পুড়ে ছাই। প্রত্যেক পরিবার কে নগদ পাঁচ হাজার টাকা দুই প্যাকেট শুকনো খাবার,এবং দুটি করে কম্বল দেওয়া হয়েছে।

তাছাড়াও আধাইপুর ইউনিয়ন পরিষদ এবং  মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার জবির উদ্দিন (এফএফ) পক্ষ থেকে প্রত্যেক পরিবার কে একটি শাড়ী এবং লুঙ্গি ক্ষতিগ্রস্ত পরিবার কে  দেওয়া হয়।

এছাড়াও স্থানীয় মেম্বার রাতে খাওয়ার ব‍্যবস্থা করেছে। এছাড়াও স্থানীয়রা পুরাতুন কাপড় সহ যে যার মতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।