৮ জানুয়ারি, ২০২৪

নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বিজয়ী

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বেসরকারি ভাবে এমপি নির্বাচিত। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান এমপি সেলিম উদ্দিন তরফদার ছলিম ট্রাক প্রতিককে ৬৩২২৪ভ‍োটের ব‍্যবধানে হারিয়ে বিজয় ছিনিয়ে নেন। 

সংসদীয় আসন ৪৮,নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী দুই উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলা মিলে মোট ভোটার সংখ্যা ৪২১৯০৬ এবং মোট ভোট কেন্দ্র ১৪১টি 

মোট ভোট পড়েছে ১৮৩১৫৩টি বাতিল ভোট ৫৭৭০টি বৈধ ভোট পড়েছৈ ১৭৭৩৮৩টি। নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী মোট ভোট পেয়েছেন ১১১৫৫৭টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি ট্রাক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৮৩৩৩টি। ৬৩২২৪ভোটের ব‍্যবধানে নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বেসরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। মোট ভোট পড়েছে ৪৩.৪১%

বদলগাছী উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬০টি মোট ভোটার সংখ‍্যা- ১৭৩৭০৬টি মোট ভোট প্রদান করেছে ৮৮৬০৬জন এর মধ্যে বাতিল ভোট সংখ্যা ২৮৭৫টি বৈধ‍ ভোট পড়েছে ৮৫৭৩১টি ।

নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী পেয়েছে ৫৪৩৫৬টি ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি সলিম উদ্দিন তরফদার ছলিম ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ১৯০১০টি। বদলগাছী উপজেলায় নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ৩৫৩৪৬ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।বদলগাছী উপজেলায় ভোট পড়েছে  শতকরা ৫১%।

মহাদেবপুর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮১টি। মোট ভোটার সংখ‍্যা ২৪৭২০০ মোট ভোট প্রদান করেছে ৯৪৫৪৭জন।এর মধ্যে বাতিল ভোট সংখ্যা ২৮৯৫টি বৈধ ভোট সংখ‍্যা ৯১৬৫২টি।

নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী পেয়েছেন ৫৭২০১টি এবং নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান এমপি সলিম উদ্দিন তরফদার ছলিম ট্রাক প্রতিকে ভোট পেয়েছেন ২৯৩২৩টি।মহাদেবপুর উপজেলায় নৌকার প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ২৭৮৭৮ ভোট  বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মহাদেবপুর উপজেলায় ভোট পড়েছে শতকরা ৩৮.২৪%।