৩১ ডিসেম্বর, ২০২৩

লন্ডনে বসে কিলিং এজেন্ট তৈরি করেছে তারেক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘লন্ডনে বসে তারেক রহমান কিলিং এজেন্ট তৈরি করেছেন। এসব কিলিং এজেন্ট দিয়ে জাতীয় নেতাসহ নির্বাচনের প্রার্থীদের হত্যা করতে চায় তারা। আপনারা তারেক রহমানের এই অপচেষ্টা রোধ করুণ।’

তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া নানা ধরণের অপচেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ যখন ৭১ এর কালো অধ্যায় পারি দিতে পেরেছে এই ষড়যন্ত্রও মোকাবিলা করবে।

ওবায়দুল কাদের বলেন,  নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ রবিবার এসব কথা বলেন তিনি।