
আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোট দানে কোন ধরনের বিঘ্ন ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে জানাতে হবে। এ ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুঁড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪টি সংসদীয় আসনের নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।