
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ঠেকানোর নামে বিএনপি অগ্নিসন্ত্রাস করেছে। বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল।
শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে চাই। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না।