শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ও বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন 'আলোর বাহন'।
শুক্রবার ও শনিবার রাতে তিতাস-হোমনা উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন এর সার্বিক তত্ত্বাবধানে বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মো: সিরাজুল ইসলাম সুপ্ত, সহ-সভাপতি নাজমুল সরকার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শান্তা ভূঁইয়া
দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ দপ্তর সম্পাদক লক্ষণ চন্দ্র দাস, অর্থ সম্পাদক শাহিন হাসান টিটু, প্রচার সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস, মানবাধিকার সম্পাদক মোক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাগর মিয়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল হাসান মিঠু প্রমূখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই।
তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা আমাদের সাধ্যমতে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণ করেছি। ইনশাআল্লাহ প্রতিবছর এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।