১৬ ডিসেম্বর, ২০২৩

কুয়েতের আমির মারা গেছেন

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের-সাবাহ মারা গেছেন। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে আমিরের মৃত্যুর এ তথ্য জানিয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটি তার মৃত্যুর কারণ জানায়নি।

আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ শনিবার রাষ্টীয় টেলিভিশনে প্রচারিতি একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের-সাবা ‘র মৃত্যুতে শোক প্রকাশ করছি।

শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের-সাবাহ কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা যাওয়ার পর ২০২০ সালের সেপ্টেম্বরে।

গত মাসে স্বাস্থ্যগত সমস্য নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।