১৩ ডিসেম্বর, ২০২৩

বিশ্ব নেতারা ইসরায়েল-হামাসকে থামান

আমি বিশ্বাস  করি, আমি একজন মনে প্রানে মুসলমান। হ্যাঁ আমি সব সময় নামাজ পড়তে পারি না। ইসলামের অনেক হুকুম আহকাম ঠিক মত পালন করতে পারি না।

মাঝে মাঝে মিথ্যা বলি, ক্ষুদ্র স্বার্থের জন্য জেনে শুনে অন্যায় করি। প্রতিনিয়ত পাপ করি। আবার আল্লাহর কাছে মাফও চাই।

তবে আমি আল্লাহর সাথে জ্ঞানত শিরক করি না। আল্লাহকে বিশ্ব জগত এর মালিক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদতের মালিকসহ সবকিছুর মালিক ও স্রষ্টা  হিসাবে মানি।

মাঝে মাঝে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আহত অথবা নিহত  শিশুসহ অন্যান্যদের মর্মস্পর্শী ছবি ভিডিও প্রচার করে জনমত সৃষ্টির চেষ্টা করে। আমরা আবেগ আপ্লূত হই। যার অনেক  গুলোই ফেক। আমার ফোকাস টা সেখানে নয়। আমার ফোকাস মানবতায়।

আমার আঙ্গুল সেই সব সুপার পাওয়ারদের দিকে যারা ইসলামের ভাষায় মুনাফিক। যারা মানুষ হত্যার জন্য অস্ত্র বিক্রি করে, মানবতার গান গায়। শান্তির স্থানে অশান্তি লাগিয়ে স্বার্থ উদ্ধার করে।

ফিলিস্তিনি, ইসরায়েলি সকলেই মানুষ, মানুষ হিসাবে আমাদের ভাই। তাদের সকলের রক্ত লাল। কোন না কোন মা বাবার সন্তান আর স্রষ্টার সৃষ্টি। অন্যায় ভাবে মানুষ হত্যা করা কোন ধর্মই সমর্থন করে না।

ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দীর্ঘ দিনের। নিরপেক্ষ দৃষ্টিতে ফিলিস্তিনের জনগণ দীর্ঘ দিন ধরে ইসরায়েলের অন্যায় অত্যাচারের শিকার। বিশ্ব মোড়লরা এই সমস্যাটি সমাধান করে নাই।

হয়ত জিইয়ে রেখেছে নিজেদের স্বার্থে।  যার মাসুল গুনছে অনেক নিরীহ শান্তি প্রিয় ফিলিস্তিনি জনগণ। ইসরায়েলের অনেক নিরীহ মানুষও এর স্বীকার।

বিশ্ব নেতৃবৃন্দকে অনুরোধ করব ইসরায়েল সৈন্য ও হামাসকে থামান, মানবতাকে রক্ষা করুন। আর সকল পক্ষকে নিয়ে এই সমস্যার টেকসই সমাধান করুন। বিশ্ব শান্তি রক্ষা করুন। এ বিষয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভুমিকা প্রত্যাশা করি।

——লেখক

চকুরীজীবী