১১ ডিসেম্বর, ২০২৩

হাতিয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নোয়াখালীর হাতিয়ায় এক স্বামী পরিত্যক্ত নারী ধর্ষণের চেষ্টার অভিযোগে বলি কালাম নামে এক যুবকের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত বলি কালাম হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের মো: মতিন এর ছেলে। ভিকটিমের বাড়ি একই এলাকায়।

গতকাল বিকালে মামলার বাদী নিজে উপস্থিত হয়ে থানায় এ অভিযোগ করেন এবং বলেন, গত ৫ ডিসেম্বর  বিকালে বাগান থেকে ছাগল আনতে গেলে আসামী বলি কালাম তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় ।

এ সময় ভিকটিম চিৎকার দিয়ে কান্নাকাটি করলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। পরিস্থিতি বেগতিক দেখে বলি কালাম পালিয়ে যায়। পালিয়ে যান। পরে এ নিয়ে এলাকায় দফায় দফায় বৈঠক বসলেও ঘটনার মিমাংসা না হওয়ায় আমি থানায় এসে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করি।