
বড় ভাইয়ের মৃত্যুল খবর শুনে ছোট ভাইও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা থানার বনবাড়িয়া গ্রামের।
এই গ্রামের নুর মোহাম্মাদ তালুকদার (৮৩) সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। ব
ড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাই জহুরুল ইসলাম তালুকদারও (৭৮) একই ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার এই দুই ভাইয়ের এক সঙ্গে জানাযা নামাজ অনুষ্ঠিত হয় বনবাড়িয়া মাদ্রাসা প্রাঙ্গনে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সলংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, নুর মোহাম্মাদ তালুকদার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম এবং তার ছোট ভাই জহুরুল ইসলাম তালকুদার গোলকপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। এরা দুজনই এলাকায় শ্রদ্ধাভাজন ছিলেন।
সোমবার বিকেলে বড় ভাইয়ের নুর মোহাম্মাদ হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেবার পর রাতে তিনি মারা যান। এই মৃত্যুর খবর শুনে সহোদর ছোট ভাই জহুরুল ওই রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান।
মঙ্গলবার বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় জানাযা শেষে গ্রামের কবরস্থানে দুই ভাইকে একই সময়ে পাশাপাশি দাফন করা হয়। এই ঘটনায় এলাকার মানুষ শোকে মুহ্যমান।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু এই মৃত্যুর ঘটনা স্বাভাবিক সে কারনে থানা পুলিশের এখানে কিছু করার নেই।