
নির্বাচন কমিশন (ইসি) অনুমতি না ১০ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না
ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন সমাবেশ করার অনুমতি দেয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াতের করা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অগ্নি সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবিতে সমাবেশটি করতে চেয়ে ছিল আওয়ামী লীগ।
সমাবেশে অগ্নিকাণ্ড পেট্রলবোমা হামলায় নিহত পরিবারের সদস্যদের অংশ নেওয়ার কথা ছিল। সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।