১৬ নভেম্বর, ২০২৩

উল্লাপাড়া বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

উল্লাপাড়া বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

বৃহস্পতিবার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে এবং আবু বকর সিদ্দিক বাবু'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, পিটিআই কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক তাছলিমা খাতুন, সঞ্চিতা সেন, নাসরিন খাতুন, তানজিনা রহমান লুনা, বিদায়ী শিক্ষার্থী ইসরাত জাহান ইভা প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অথিতিরা।