৩ নভেম্বর, ২০২৩

বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

নওগাঁর বদলগাছীতে ঘরের তীড়ের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে স্বপ্না খাতুন(১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।  শুক্রবার ৩রা নভেম্বর আনুঃ রাত ১টা থেকে ২টার মধ‍্যে বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির মিঠাপুর বাবুপাড়া গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত স্বপ্না খাতুন(১৭) বদলগাছীর মিঠাপুর বাবুপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং রাজশাহী কলেজের এইচএসসি ১বর্ষের শিক্ষার্থী এবং মানসিক রোগে আক্রান্ত বলে জানা যায়।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়,  বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে খাবার খেয়ে সবার মত সবাই ঘুমিয়ে পড়লে সবার অজান্তে নিজ ঘরের কাঠের তীড়ের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় স্বপ্না খাতুন(১৭)। শুক্রবার সকাল ৬টায় ফাঁস দেওয়া অবস্থায় স্বপ্নাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন জড়ো হয়।

আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশের এস আই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন এবং নিহতের লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। দুপুর ১২টায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। 

নিহতের পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়া শেষে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে যাই। ঘটনার দু দিন পূর্বে রাজশাহী হোস্টেল থেকে রাগ করে চলে আসে। স্বপ্না দীর্ঘদিন ধরে মানসিক বিপর্জয়ে ছিল যা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা চলছিলো।

এ ব‍্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, নিহত স্বপ্না খাতুন মানসিক রোগী ছিলেন এবং  ঘটনার পূর্বে কাউকে না জানিয়ে রাজশাহী থেকে চলে আসে বাড়ীতে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব‍্যপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা করা হয়েছে।