
১৮ অক্টোবর ২০২৩ বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ২০২৩ পুরষ্কার তুলে দেন মানু ফার্মস এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীনের হাতে।
বিজয়ী দলের আরো উপস্থিত ছিলেন মানু ফার্মস এর চীফ কারিগরি কর্মকর্তা কৃষিবিদ ডঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, চীফ কমিউনিকেশন অফিসার জাহাঙ্গীর আলম শোভন, চীফ অপারেটিং অফিসার রুমানা আক্তার এবং মানু ফার্মসের কো-ফাউন্ডার আলিফ বিনতে শাহীন।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবে নতুন প্রজন্ম। স্মার্ট বাংলাদেশের সুফল দেশের সকল শ্রেণীর মানুষকে যুক্ত করবে। কৃষি থেকে খামার, শিল্প থেকে পরিবার এবং সর্বোচ্চ পর্যায় থেকে প্রান্তিক পর্যায়ে ব্যবহার করা হবে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো।
তিনি শেখ রাসেল এর জন্মদিনের আলোচনায় বলেন, বিশ্বে এখনো যুদ্ধ চলে। আর এই যুদ্ধে শিশুরা মারাত্মত হুমকি ও হামলার মুখে পড়ে যা কাম্য নয়। আমরা স্বাধীন বাংলাদেশে প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তারা যেনো হেসে খেলে বড় হতে পারে সে সুযোগ দিতে চাই।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশের সুফল সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার এবং বিজয়ী একেকটি ধারণা সে কাজকে আরো সহজ করে দিচ্ছে
। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল সেবায় যে সাফল্য পেয়েছে তা অবিস্মরনীয়।
মানু ফার্মস এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীন পোল্ট্রি ম্যানেজার অ্যাপ সম্পর্কে বলেন, এই অ্যাপটির মাধ্যমে একজন পোল্ট্রি খামারী তার খামারকে স্মার্ট খামারে পরিনত করতে পারে।
একটি স্মার্ট ফোন দিয়ে একজন খামারি তার খামারের দৈনন্দিন কাজ-কর্ম, হিসাব-নিকাশ, স্বাস্থ্য সেবাই ডাক্তার সহয়াতা, চিকিৎসা - অনলাইন প্রেসক্রিপশন ও টেলিমেডিসিন সহ আইওটি ডিভাইস দ্বারা খামার পর্যবেক্ষণের সুবিধা পাচ্ছে।
খামারের টিকা শিডিউল , সাপ্লাই চেইন এমনকি বাজারজাত করণের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন সুবিধা।
অপর দিকে একজন ক্রেতা মুরগি অথবা ডিমের কিউ আর কোড (ছজ ঈড়ফব) ব্যবহার করেই এই স্মার্ট মুরগি ও ডিমের সকল হিস্ট্রি জানতে পারবে।
কখন কোন খাবার বা ঔষধ খাওয়ানো হয়েছে, কবে ভ্যাক্সিন দেয়া হয়েছে, মুরগি বা ডিমের বয়স কত, কোন খামারী থেকে এসেছে ইত্যাদি সকল তথ্য জানতে পরেন।
এতোমধ্যে আমরা ৩৭৪৮ জন প্রান্তিক খামারীকে স্মার্ট খামারী বানাতে সক্ষম হয়েছি। আগামী বছরের শেষ নাগাদ আমরা ১ লক্ষ্ প্রান্তিক খামারীকে স্মার্ট খামারী বানাবো।
পুরষ্কারের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিজয়ী দলের প্রধান মুহাম্মদ শাহীন বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, এই পুরষ্কার আমাদের কাজকে স্বীকৃতির মাধ্যমে অনুপ্রাণীত করবে, আমাদের প্রকৃত সফলতা হলো আজ সাধারণ প্রান্তিক পোল্ট্রি খামারি তার খামারের সার্বিক ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে করছেন।
দেশের প্রথম অনলাইন রিয়েল এস্টেট মার্কেটেপ্লেস পি বাজার ডট কম এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীন যিনি বাংলাদেশের উন্নতিতে পযুক্তির ব্যবহারে দৃঢ় বিশ্বাসী। দেশের শীর্ষস্থানিয় সফটওয়ার কোম্পানিতে তার রয়েছে এক যুগের বেশি কাজ করার বাস্তব অভিজ্ঞতা।
তিনি ই-কমার্স মুভারস ২০২০ পুরস্কারে ভুষীত হউন। তিনি এক্সিলেন্স অনারেবল টেকনোলজী ভেঞ্চার ইন বাংলাদেশ পুরস্কার গ্রহন করেন যা ইউ এস ডিপার্টমেন্ট ও সিআরডিএফ গ্লোবাল এর উদ্যেগে জিআইএসটি এর পক্ষ থেকে দেয়া হয়।
বেস্ট ভার্টুয়াল রিয়েল এস্টেট কোম্পানি অর্থকন্ঠ বিজনেস এওর্য়াড ২০১৩ এবং রিয়েল এস্টেট খাতে বিশেষ অবদান রাখায় এক্সট্রিম এর পক্ষ থেকে মুহাম্মদ শাহীন টপ টেন ইন্টারপ্রিনিওর এন বাংলাদেশ হিসেবেও ভুষিত হউন।