১৪ অক্টোবর, ২০২৩

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দেবেন, ধ্বংস চাইলে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

উন্নয়ন চাইলে নৌকা, ধ্বংস চাইলে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

দেশের মানুষ উন্নয়ন চাইলে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ যদি ধ্বংসের পথ বেছে নেয় তাহলে বিএনপি জামায়াতকে বেছে নিতে হবে।

আজ শনিবার রাজধানীর কা কাওলা সিভিল অভিয়েশন মাঠে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

জনসভাটির আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লী। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেব।  জনগণ ভোট দিলে তিনি ক্ষমতায় থাকবেন না দিলে নেই। 

তিনি বলেন, বিএনপি নির্বাচন নষ্ট করতে চায়। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। এজন্য তিনি দেশবাসীর ঢাকা-বাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এ নিয়ে তারা বিধানদ্বন্দ্বে ভোগে।  তাছাড়া তারা যে নির্বাচনটা করবে তাদের নেতা কে। এতিমের টাকা আত্মসাৎ করে সাজা প্রাপ্ত খালেদা জিয়া খুনের মামলা সাজা প্রাপ্ত পলাতক আসামী তারেক রহমান আসলে তারা জানে নির্বাচনে এলে জিততে পারবে না। 

শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতা এলে দেশ ধ্বংস হয়ে যাবে। মন চাইলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে আপনাদের।