২৭ সেপ্টেম্বর, ২০২৩

গুরুদাসপুরে ভাতাভোগিদের সমস্যা উত্তরণে সেমিনার

বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার করেছে গুরুদাসপুর সমাজ সেবা কার্যালয়। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। 

মূলত সরকারি বিভিন্ন ভাতা নিয়ে সৃষ্ট জটিলতা শণাক্তকরণ ও এর প্রতিকার বিষয়ক আলোচনা করা হয় ওই সেমিনারে। সেমিনারে চেয়ারম্যান, ইউপি সচিব, কাউন্সিলর, ভাতাভোগিসহ নানা শ্রেণির মানুষ অংশ নেন। সেমিনারে ভাতাভোগিদের সমস্যা, প্রতিবন্ধকতা নিরসণের লক্ষ্যে বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সহকারি পরিচালক মো. শাহাদৎ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।