২৬ সেপ্টেম্বর, ২০২৩

মেলান্দহে চাঞ্চল্যকর রিথি হত্যা মামলায় প্রধান আসামী গ্রেপ্তার

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরপলিশার চাঞ্চল্যকর রিথি(১৫) হত্যা মামলার প্রধান মোঃ আল মামুন (৫২)কে র‌্যাব-১৪, সিপিসি-১ অভিযান চালিয়ে শেরপুর সদর জঙ্গলদী এলাকা থেকে গ্রেপ্তার করেছে। 

গত ২৫সেপ্টেম্বর বিকালে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

র‌্যাব-১৪, সিপিসি-১ প্রেসরিলিজ ও মামলা সুত্রে জানাযায়,উপজেলার চরপলিশার বাসিন্দা অসহায় দরিদ্র রফিকুল ইসলামের মেয়ে নবম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী নিহত মোছাঃ রিথি (১৫) সাথে একই এলাকার বাসিন্দা -মোঃ আল মামুন এর ছেলে মোঃ মাহমুদুল হাসান রাব্বি (২২)সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা ৬ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

কিন্তু এই বিয়ে ছেলের পক্ষের লোকজন মেনে নিতে পারে নাই। পরবর্তি নিহতের স্বামী মোঃ মাহমুদুল হাসান রাব্বিও বাড়ী থেকে মারপিট করে তাড়িয়ে দিতে বলে।

তাই অকথ্য ভাষায় গালাগালি ও অমানুষিক নির্যাতনসহ মারধর করে আসছিল। গত ২০ সেপ্টেম্বর (বুধবার) বিকালে নিহতের শ্বশুর মোঃ আল মামুনসহ (৫২) বাড়ির লোকজন রিথিকে অমানবিক অত্যাচার ও বেধড়ক পিটুনী দিলে সে মারা যায়।

পরে  লাশ ফেলে বাড়ির লোকজন পালায়। এ সংবাদ পেয়ে নিহতের চাচা মোঃ কফিল উদ্দিন (৫৫) রিথির বাবা-মা ঢাকায় অবস্থানরতদের খবর দেয়।

পরে নিহতের বাবা রফিকুল ইসলাম এসে ৫জনকে আসামী করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৯/২৫০, তারিখ ২১/০৯/২০২৩। এ ঘটনাটি র‌্যাব-১৪, সিপিসি-১, ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করেন।

গত ২৫সেপ্টেম্বর  ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার জঙ্গলদী এলাকায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামী মোঃ আল মামুন (৫২)কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীকে মেলান্দহ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।