২২ সেপ্টেম্বর, ২০২৩

২০ বিলিয়নের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশ ব্যাংকে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মূলত রেমিট্যান্স প্রবাহ কমে আসার কারণে এই রিজার্ভ কমেছে।

গত ২০ দিনের ব্যবধানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১ দশমিক ৬২ বিলিয়ন বা ১৬২ কোটি মার্কিন ডলার।

গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, ২ হাজার ৩০৬ কোটি ৯৫ লাখ ডলার গত ৩১ আগস্ট রিজার্ভ ছিল।

এখন তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ কোটি ডলার।