১৫ সেপ্টেম্বর, ২০২৩

দক্ষিণ সিটির দুই ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তালিকায় এই দুই ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিকহিৃত করা হয়।

প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী আক্রান্তের মানদণ্ডে এই দুই ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে।