১৪ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মুক্ত প্রভাতকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ।