নওগাঁর বদলগাছীতে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য ২দিন ব্যাপি মানবাধিকার,গনতন্ত্র,সুশাসন, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়ন ও এডভোকেসি বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার ১০ই সেপ্টেম্বর সকাল ১০টায় বদলগাছী উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় বদলগাছী উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার,গনতন্ত্র,সুশাসন, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়ন ও এডভোকেসি বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং সোমবার ১১ই সেপ্টেম্বর প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপি এডভোকেসি বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণের বদলগাছী উপজেলা ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলাও শিশু বিষয়ক কর্মকর্তা ফারুক আহাম্মেদ ও উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহাম্মেদ।
এ সময়উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ,সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংবাদিক ফজলে মওলা,সাংবাদিক হাফিজার রহমান, সাংবাদিক সৈকত সোবহান,সাংবাদিক আবু রায়হান লিটন, আবু মুসা ও বদলগাছী উপজেলা সমন্বয়কারী কনিকা হাঁসদা সহ উপজেলার সকল সদস্যবৃন্দ।