কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ার (এমএইচভি) কার্যক্রম বন্ধের প্রতিবাদে উল্লাপাড়ায় বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করে এই প্রকল্পের কর্মীরা।
উল্লাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ এমএইচভি এ্যাসোসিয়েশন, উল্লাপাড়া শাখা এই কর্মসূচির আয়োজন করে।
এসময় বক্তাগণ এমএইচভি কার্যক্রম প্রকল্পের মেয়াদ আবার বৃদ্ধি করে এর সঙ্গে সম্পৃক্ত কর্মীদেরকে তাদের কাজে পূণর্বহাল করার দাবি জানান।
একই সঙ্গে এই প্রকল্পের কর্মীদেরকে প্রদত্ত ভাতা বেতন হিসাবে প্রদানেরও দাবি জানানো হয়।
এমএইচভি এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেলাল হোসেন, সংগঠনের উল্লাপাড়া শাখার সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামিম রেজা, সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গতঃ ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রনালয় গ্রামীন জনগোষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এমএইচভি প্রকল্প চালু করে।
পরবর্তীতে ২০২০ সালের এর মেয়াদ আবারও বাড়ানো হয়। এবছর ২য় পর্যায়ে মেয়াদ শেষ হবার পর বন্ধ করে দেওয়া হয় এর সকল কার্যক্রম।