নওগাঁর বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়া গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায়, উপজেলার কাদিবাড়ি গ্রামের কসাই মাজেদুল ইসলাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কর্যালয় থেকে একটি গাভীর স্বাস্থ্য সনদ পত্র গ্রহণ নাকরেই শুক্রবার ভোরে তার নিজ বাড়িতে গরুটি জবাই করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন মোবাইল কোর্টের মাধ্যমে স্বাস্থ্য সনদ ছাড়া ও রোগাক্রান্ত পশু গোপনে জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাই মাজেদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ও ২২ কেজি মাংস জব্দ করে।