কুমিল্লার তিতাসে জুয়া খেলার সময় ৮ ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বন্দরামপুর গ্রামের কামাল হোসেনের ছেলে সাগর (২৬), মৃত রুস্তম আলীর ছেলে হযরত আলী (৩০), শাজাহানের ছেলে মোঃ বাবু (২৩), মৃত কামালের ছেলে রাসেল (২৭), ইসমাইলের ছেলে কাউসার (২৬), মৃত মঙ্গল মিয়ার ছেলে সোহেল (৩২), কড়িকান্দি গ্রামের সাদেক মোল্লার ছেলে ইসমাইল (২৫) ও চান্দিনা উপজেলার রনখোলা গ্রামের বাবুল মিয়ার ছেলে কাউসার (২৪)।
তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করে মঙ্গলবার বেলা ১ টার দিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে উপজেলার বন্দরামপুর মহিনের বাড়ির একটি বিল্ডিং থেকে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে এবং জুয়া খেলার সরঞ্জাদি উদ্ধার করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) সুধীন চন্দ্র দাস এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার এসআই আনিস এর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে আট জুয়াড়িকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।