২১ আগস্ট, ২০২৩

তিতাস উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লার তিতাস উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহবায়ক মো.মিজানুর রহমান ও সদস্য সচিব মো.আলমগীর হোসেনের স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মো. সাইমুল ইসলাম আখন্দকে আহবায়ক ও মফিজুল ইসলাম বশিরকে সদস্য সচিব করা হয়। আগামী ৩ মাসের মধ্যে অত্র উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য তাদের দায়িত্ব দেয়া হয়।

কমিটির অন্যান্য সদ্যরা হলেন- যুগ্ম-আহবায়ক আজিজ ফকির, জেবেল সরকার, রিপন আহম্মেদ, গাজী ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান, আনিসুর রহমান লাভলু, রিপন সরকার, রফিক খান, জয়নাল মিয়া, আরিফ হোসেন, গিয়াসউদ্দিন মিয়া, সদস্য হোসেন মিয়া, আলম মোল্লা, ওসমান গনি, নুরুল হক, জসিম উদ্দিন, আলেক মিয়া, আবদুল কাদির, অলি মিয়া, আলামিন, শামিম ও রুবেল সরকার।

এদিকে সাইমুল ইসলাম আখন্দকে আহ্বায়ক ও মফিজুল ইসলাম বশিরকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন এবং  কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহবায়ক মো.মিজানুর রহমান ও সদস্য সচিব আলমগীর হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।