বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম ‘জন্মদিন’ উপলক্ষে তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) বাদ আসর মতিন খানের নিজ গ্রামের বাড়ি কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর খান বাড়ী জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন সালেহী।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তিতাস ও হোমনা উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী।
এদিকে খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করায় তিতাসের দোয়া মাহফিলে উপস্থিত হতে পারেননি। তিনি বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।