৯ আগস্ট, ২০২৩

ভূমিহীন ও গৃহহীন  মুক্ত ঘোষণা হলো হাকিমপুর 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার হাকিমপুর সহ জেলার ৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এঘোষণা দেন। ইতোপূর্বে ৪টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এর মধ্যদিয়ে জেলার ১৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।

এই উপলক্ষে এর পূর্বে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে ইউএনও অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত  দিনাজপুর জেলা প্রশাসক (শিক্ষা) আইসিটি ফারজানা রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, প্রভাষক আশরাফ আলী প্রধান ও ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম প্রমুখ।
 উপজেলার আলীহাট ইউনিয়নের দক্ষিণ ইউসবপুর গ্রামে নির্মিত ৮টি, পশ্চিম ইউসুবপুর গ্রামে ১৩টি, চেংগ্রাম গ্রামে ২টি, খাট্রাউছনা গ্রামে ৩টি ও হাকিমপুর (হিলি) পৌর এলাকাধীন রাঙামাটি মহল্লায় ৪টি মোট ৩০ টি ঘর, ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হয়।