৭ আগস্ট, ২০২৩

হাতিয়ায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ব্রীজ বাজার এলাকায় জায়গায় জমি নিয়ে বিরোধের জের ধরে মিজানুর রহমান (৩৩) নামীয়‌ এক জনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সন্দেহজনক একজন কে আটক করেছে।

নিহত মিজানুর রহমান চরকিং ইউনিয়নের ব্রীজ বাজার এলাকার মৃত মোস্তফিজুর‌ রহমান চৌকিদারের ছেলে।ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশ ঘটিকার‌ সময় হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ব্রীজ বাজার এলাকায়  । বিষয়টি  নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস।                                         

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০ ঘটিকার সময় চরকিং ইউনিয়নের ব্রীজ বাজার এলাকার মসজিদ মার্কেট থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ভিকটিম কে‌‌ আনুমানিক ৭/৮ জন লোক কুপিয়ে জখম করে। এ সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূবৃত্তরা‌ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক একজন আটক করেছে। 

আটককৃত মোঃ ইব্রাহীম (২১) একই এলাকার আব্দুর রহিমের ছেলে। হাতিয়া থানার ওসি (তদন্ত)কাঞ্চন কান্তি দাস জানান, নিহত মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার জহুরুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই ঘটনার সূত্র ধরে ভিকটিমকে  হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত আসামিদের কে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।