৫ আগস্ট, ২০২৩

জীবনের শেষ সময়ে এসে গ্রেফতার হলেন সাজাপ্রাপ্ত দুই আসামি

জীবনের শেষ সময়ে এসে গ্রেফতার হলেন সাজাপ্রাপ্ত দুই আসামি

নওগাঁর বদলগাছীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ। সাজা প্রাপ্ত দুই ব্যক্তি হলেন, পাহাড়পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত. আছির মন্ডলের ছেলে মঞ্জুর মোর্শেদ (৬০) ও একই গ্রামের মৃত. সাম তাবরেজের স্ত্রী  সুফিয়া ওরফে সুটি (৬২)।

 ৪ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে রাজশাহী সিটি এলাকা থেকে মঞ্জুর মোর্শেদকে গ্রেফতার করে বদলগাছী থানার এসআই মেহেদী হাসান ও  জয়পুরহাট জেলার জামালপুর নামক স্থান থেকে সুফিয়া ওরফে সুটিকে গ্রেফতার করে এসআই নেহার চন্দ্র।

বদলগাছী থানা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ১৯৮৭ ইং সালে পাহাড়পুর ইউনিয়েনের আনোয়ারুল আজিজ দুদু কে রাতের বেলায় গুলি করে হত্যা করে আসামিরা । হত্যা মামলায় আসামিদের যাবজ্জীবন সাজা কার্যকর করেন আদালত। এবং সাজা কার্যকর হওয়ার পর থেকেই আসামিরা পলাতক থাকেন। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান সত্যতা স্বীকার করে বলেন, চা ল্যকর হত্যা মামলা ছিলো এটি । দীর্ঘ দিন থেকে এই দুই আসামি পলাতক ছিলো। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি  ব্যবহার করে তঁাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।