৩ এপ্রিল, ২০২৩

চিলমারীতে বিআর ২৮ জাতের ধানে ব্যাপক ব্লাষ্ট রোগের আক্রমন কৃষক দিশেহারা

চিলমারীতে বিআর ২৮ জাতের ধানে ব্যাপক ব্লাষ্ট রোগের আক্রমন কৃষক দিশেহারা
কুড়িগ্রামের চিলমারী উপজেলার গোটা এলাকা বিআর ২৮ জাতের ধানে ব্যাপকভাবে ব্লাষ্ট রোগের আক্রমন দেখা দেওয়ায় পরিচর্যা করে কোন ফলাফল না পাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার বালাবাড়ীহাট এলাকার কৃষক মোঃ যুবরাজ মিয়া জানায়, বিআর ২৮ জাতের ধানে প্রায় ২বিঘা জমিতে ব্লাষ্ট রোগের আক্রমন দেখা দিয়েছে। শিষ বের হবার পর শিষের গোড়ায় পচন ধরে শিষ শুকিয়ে ধানগুলো সাদা হয়ে যায়। বাজার থেকে ঔষধ ক্রয় করে স্প্রে করার পরও কোন ফলাফলা না পাওয়ায় অবশেষে ধান কেটে গরুকে খাওয়াচ্ছি। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষান দাস জানান, বি আর ২৮ একটি অতি পুরাতন জাত। এর বিকল্প হিসেবে বিআর ৮৮ জাতের ধান চাষের পরামর্শ কৃষকদেরকে দিয়ে থাকি। আমাদের পরামর্শ মোতাবেক বিআর ২৮ জাতের ধান চাষে সঠিক সময়ে পরিচর্যা করলে ভালো ফলাফল পাওয়া যায়। অপরদিকে গতকাল রোববার রাতে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে ইরি-বোরো আবাদের ব্যাপক ক্ষতিসহ গাছ পালার ডালপালা ভেঙ্গে পড়েছে।