সারাদেশে ২৪, বিভাগে ২য় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্তের সার্বিক তত্ত্বাবধানে দিন দিন এগিয়ে যাচ্ছে সেবার মান। প্রতিটি সেক্টরে রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এরই ধারাবাহিকতায় সারাদেশে ৪৮৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২৪ তম ও চট্টগ্রাম বিভাগে ২য় স্থানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত বলেন, বিগত ৬ মাস পূর্বে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেঙ্কিং ছিল ৩৮৯ তম, যা উন্নীত হয়ে গত মাসে ছিল ১৫৬ তম।
সর্বশেষ রেঙ্কিং এ সারাদেশের মধ্যে ২৪ তম ও চট্টগ্রাম বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তা, ডাক্তার ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন ও কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান।
নরমাল ডেলিভারি উত্তরোত্তর বৃদ্ধি, ৪ বছর পর সিজারিয়ান সেবা চালু, ১২ বছর পর এক্সরে সেবা চালু, নিয়মিত আলট্রাসাউন্ড সেবা, এনসিডি সেবা, চক্ষু সেবা, দন্ত সেবা, ফিজিওথেরাপি সেবা, এছাড়া কোভিড ভ্যাক্সিনেশনে মানুষের হয়রানি নিয়ন্ত্রণ এবং কমিউনিটি ক্লিনিক নিয়মিত মনিটরিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি হওয়ায় সারাদেশের মধ্যে রেঙ্কিং এ এই উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেন ডাঃ শোভন দত্ত।