৩১ জুলাই, ২০২৩

ব্রাহ্মণ বাড়িয়ায় বুলেট খেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী শারমিন  আক্তার (১৮)  বুলেট খেয়ে  আত্মহত্যা করেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায় গত শনিবার রাত্রে এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমীন আক্তার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে, না অন্য কোন কারণে !  

তার কোন সঠিক কারণ বলতে পারছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব রফিক  মিয়া জানান কি কারণে আত্মহত্যা করেছে সেটা এখনও নিশ্চিত না।

এ বিষয়ে  চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব খান বলেন, কি কারণে শিক্ষার্থী আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি ।