২৯ জুলাই, ২০২৩

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের  প্রতিবাদে জামালপুর-শেরপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম হোসনে আরা এমপি’র নেতৃত্বে নারীদের নিয়ে ইসলামপুরে  বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন।

তিনি শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি শান্তির মিছিলটি বের করে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন।
শান্তি সমাবেশে প্রধান অতিথি এমপি হোসনে আরা বলেন, বিএনপি-জাময়াত সমাবেশের নামে নৈরাজ্যের সৃষ্টি করেছে।

শেখ হাসিনার উন্নয়নকে বাঁধগ্রস্থ্য করতে এবং আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করে যাচ্ছে। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।'তাদের ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে ফেলেছে। তাই  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায়  আনবে দেশবাসি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ। শান্তি সমাবেশে  প্রায় তিন শতাধিক নারী অংশ গ্রহন  করেন।