ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্পোর্টস এসোসিয়েশনের (আইইউএসএ) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ এম বুলবুল ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামজিদ হায়দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম এবং শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বোরহান উদ্দিন(ক্রিকেট আম্পায়ার), তামিমুর রহমান(বাস্কেটবল), জিয়ন সরকার (ফুটবল), স্মরন খন্দকার (ক্রিকেট), রিজওয়ান খান (ক্রিকেট), দ্বীপন আইচ (বাস্কেটবল) তামিম হৃদয় (হ্যান্ডবল),যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম জয়(টেবিল টেনিস) সাহম হোসেন শুভ (হ্যান্ডবল),বিজন কৃষ্ণ রায় (ফুটবল), রাব্বি (টেবিল টেনিস),শুভ (হ্যাভকণ) মনিরা বিথি(ক্রিকেট),সাংগঠনিক সম্পাদক সাইফুল (ভলিবল), শেখ সাকলাইন (ক্রিকেট), কাজী জামিলুর রহমান জামিল (ব্যাডমিন্টন), সাদী শাহরিয়ার জাহিন (বাস্কেটবল) ও সাব্বির আহমেদ (ক্রিকেট আম্পায়ার)। অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস তানজিনা, দপ্তর সম্পাদক আরাফাত (ব্যাডমিন্টন), রত্না রানী (ক্রিকেট) ও জায়েদ (ভলিবল), প্রচার সম্পাদক বদরুল আমিন পিয়াস (হ্যান্ডবল), ইশতিয়াক ফেরদৌস ইমন, মেজবাহুল ইসলাম (ব্যাডমিন্টন), তানভীর হীরক ও হাসিন ইনতেসাফ অর্প।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন পরিচালনার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের খেলা-ধূলা পরিচালনায় সহায়তা ও খেলোয়াড়দের সার্বিক সহযোগীতা করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য এই সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।