২০ জুলাই, ২০২৩

মানবতাবিরোধী অপরাধে চারজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ মামলয় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রােইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই রায় দেন।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট ৭জন আসামী ছিল। তবে জীবত চার আসামির  মৃত্যুদণ্ডের এই আদেশ দেওয়া হয়।

আসামিরা হলেন, আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান, আশ্রাব আলী ওরয়ে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজজ ও নুরুল আমীন হাওলাদার।

আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের এপ্রিলে ট্রাইব্যুনাল আসমিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০১৮ সালের নভেম্বরে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করেন এসব আসামির বিরুদ্ধে।