১৯ জুলাই, ২০২৩

বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ 

বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ 

নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।আজ বুধবার  (১৯ জুলাই ২০২৩) উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদ্রাসা ও ভোকেশনাল এমপিও ভুক্ত স্কুল, নন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার নবম ও দশম প্রতিটি শ্রেণির তিনজন করে মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯২ জন শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়।

 উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রেস আব্দুল কুদ্দুস মিয়াজী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ  শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন।

মোঃ বোরহানউদ্দিন মিঠু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) সহকারী কমিশনার (ভূমি)সভাপতিত্বে এতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ শুরু হয়। উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা  পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক।

তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্টভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। যা শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা জানায়, এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবোএতে আমরা অনেক উপকৃত হবো।