পোল্যান্ডে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী ওয়ারশের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে ছোট সাইজের বিমানটি বিধ্বস্ত হয়।
পোলিশ স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েডজিয়েলস্কি বলেন, স্থানীয় সময় সোমবার ওই দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন।