৬ আগস্ট, ২০২৬

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন| প্রথমে বেলা ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামারচর এলাকায় ন্যাশনাল ট্রাভেলে&সর ঢাকাগামী একটি কোচ পিছন থেকে একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে এর চালক আপতাব আলী (৪০) ঘটনাস্থলেই মারা যান।

 তিনি একা গাড়ি চালাচ্ছিলেন| কোচটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়| আপতাব উল্লাপাড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা|

অপর দুর্ঘটনাটি ঘটে বেলা ১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায়| এখানে বগুড়া রোডে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ ভিক্ষুক রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় মারা যান| ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়| এই ভিক্ষুকের বয়স হবে ৬০/৬২ বছর|

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন উভয় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়ি দুটিকে ধরতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে| নিহত ভিক্ষুকের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে|