মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET) প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা ও বলপ্রয়োগের প্রতিবাদে এবার সরব হয়েছেন বিনোদন জগতের একাধিক শীর্ষ তারকা ও সংস্কৃতিজন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, স্বরা ভাস্বরসহ বহু তারকা। এছাড়া বাংলাদেশের প্রতিবাদী সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও এ আন্দোলনের সমর্থনে গান গেয়ে সংহতি প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের ওপর পুলিশি নিপীড়নের কড়া সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের সন্তানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। মনে রাখবেন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।”
সংগীতশিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আপনারা এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? পরিবর্তনই একমাত্র সত্য।” অন্যদিকে গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ প্রশাসনকে শিক্ষার্থীদের দাবি শোনার আহ্বান জানিয়ে বলেন, “মানুষের কণ্ঠই আসলে ঈশ্বরের কণ্ঠ।”
অভিনেতা প্রকাশ রাজ ও প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি সরাসরি যন্তর মন্তরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন। শাবানা আজমি অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং শেষ পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এদিকে, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশনরত পরিবেশকর্মী ও অধিকারকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ যন্তর মন্তর থেকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করলেও সেখানেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁর এই লড়াইয়ের সমর্থনে