১৭ জুলাই, ২০২৩

জি কে শামীমের দশ বছরের কারাদণ্ড

জি কে শামীমের দশ বছরের কারাদণ্ড

আলোচিত ঠিকাদার ও যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অন্য আসামিদের ৭ আসামি প্রত্যেককে চার বছরে করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

আজ সোমবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।