২০ জুলাই, ২০২৬

মামলা দ্রুত নিষ্পত্তিতে কঠোর পদক্ষেপ: কর্মকর্তাদের দিকনির্দেশনা দিল অগ্রণী ব্যাংক

মামলা দ্রুত নিষ্পত্তিতে কঠোর পদক্ষেপ: কর্মকর্তাদের দিকনির্দেশনা দিল অগ্রণী ব্যাংক

অগ্রণী ব্যাংক পিএলসি’র বিচারাধীন মামলাগুলোর নিয়মিত তদারকি, কার্যকর ব্যবস্থাপনা এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ল’ ডিভিশনের উদ্যোগে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় দেশের বিভিন্ন অঞ্চলের শাখা ও অঞ্চল প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

গত বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন অনুবিভাগ) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি। অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার এবং রূবানা পারভীন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, চিফ ল’ অফিসার মশিউর রহমান চৌধুরীসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, সার্কেল ও অঞ্চল প্রধান এবং উর্ধ্বতন নির্বাহীরা।

মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ
সারাদেশের শাখা প্রধান, ব্যবস্থাপক এবং মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় যুক্ত হয়ে বিচারাধীন মামলাগুলোর বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন। মূলধনী ও ঋণসংক্রান্ত মামলাগুলোতে ব্যাংকের স্বার্থ সুরক্ষায় কীভাবে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।